দেশে ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান

প্রকৌশল প্রতিবেদক :
প্রকৌশল প্রতিবেদক :
প্রকাশিত: আগস্ট ৯, ২০২১ ০৮:২৬:৩৬

সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স)।  

সোমবার (৯ আগস্ট) বাপেক্স জানায়, এ গ্যাসক্ষেত্রে উত্তোলনযোগ্য গ্যাস মজুদ আছে ৫০ বিলিয়ন ঘনফুট।

সেখান থেকে গ্রিডে দৈনিক ১০ মিলিয়ন যুক্ত হবে। আর ১০ থেকে ১২ বছর গ্যাস উত্তোলন সম্ভব হবে।

প্রকৌশলনিউজ/সু