এওএবি এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকাশিত: মার্চ ২৭, ২০২১ ২২:৪২:১৮  আপডেট :  মার্চ ২৭, ২০২১ ২২:৫৪:০৬

বেসরকারি এভিয়েশন খাত সংশ্লিষ্টদের সংগঠন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহন করেছে। বৃহস্পতিবার এওএবি কার্যালয়ে ২০২১-২০২৩ মেয়াদের জন্য নতুন এ কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন কমিটিতে প্রেসিডেন্ট পদে স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও সেক্রেটারি জেনারেল পদে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান দায়িত্ব গ্রহণ করেন।

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন ইমপ্রেস এভিয়েশনের জেড মাহমুদ মামুন, মেঘনা এভিয়েশনের মোস্তফা কামাল, বসুন্ধরা এয়ারওয়েজের সাফওয়ান সোবহান, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের রাকিবুল কবির, স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের মোহাম্মদ আরিফুর রহমান, সাউথ এশিয়ান এয়ারলাইন্সের খন্দকার এ এফ এম মহিবুল্লাহ রহমান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির মোহাম্মদ ইউনুছ এবং ব্লু ফ্লাইং একাডেমির আব্দুল্লাহ আল জহির স্বপন।

২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) প্রতিষ্ঠিত হয়।