করোনায় কাজী হায়াৎ এর শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি

প্রকৌশল নিউজ :
প্রকৌশল নিউজ :
প্রকাশিত: মার্চ ১৬, ২০২১ ১৬:০৭:২৬  আপডেট :  মার্চ ১৬, ২০২১ ১৬:১৭:১৮

করোনায় আক্রান্ত পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর পপুলার হাসপাতালের ধানমণ্ডি শাখার করোনা ইউনিটে চিকিৎসাধীন।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ৬ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন কাজী হায়াৎ। তবে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালের সাধারণ কেবিনেই চলছে তাঁর চিকিৎসা।

উল্লেখ্য, এর আগে গত ২ মার্চ করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন কাজী হায়াৎ। টিকা গ্রহণের সপ্তাহ খানেকের মাথায় করোনায় আক্রান্ত হন তিনি ও তার স্ত্রী। কাজী হায়াতের শারীরিক অবস্থা জটিল হলেও মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে তার স্ত্রীর অবস্থা।

প্রকৌশল নিউজ/এমআর