লিখিত পরীক্ষায় অংশগ্রহণ না করেও উত্তীর্ণ ॥ দিয়েছেন ভাইবা
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ৬২ শূন্য পদে নিয়োগে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ২৭ জুলাই ২০২৫ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির ১৩-২০তম গ্রেডে বিভিন্ন পদের লিখিত পরীক্ষা পদভেদে ১০ এপ্রিল ২০২৬ ও ১৭ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (উওঋঊ) এর রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের জন্য প্রকাশিত একটি বিজ্ঞপ্তি নিয়ে ব্যাপক বিতর্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। ২০২৫ সালের ২৭ শে জুলাই প্রকাশিত ওই নিয়োগ বিজ্ঞপ্তির পর থেকেই আবেদন প্রক্রিয়া, পদের যোগ্যতা, লিখিত পরীক্ষায় অংশগ্রহণ না করেও ডাক পেয়েছেন ভাইভা পরীক্ষায়, স্বজন প্রীতির বদৌলতে নির্ধারিত সময়ের পরেও পরীক্ষার হলে ঢুকেছেন অনেকেই এবং আঞ্চলিক কোটা বণ্টনসহ নানা বিষয়ে অনিয়মের অভিযোগ তুলছেন সাধারণ চাকরি প্রার্থীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩টি ক্যাটাগরির মোট ৬২টি শূন্য পদের বিপরীতে এই নিয়োগ কার্যক্রম শুরু হয়েছিল। তবে বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে।
২০২৪ সালে কোঠা বিরোধী আন্দোলনের ফলে সাধারণ কোঠায় ৯৩%, মুক্তিযোদ্ধা কোটা ৫% ও অন্যান্য ২ % কোটা জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন আকারে জারি করে । সরকারি প্রজ্ঞাপন ও কোটাবিরোধী আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ সুবিধার নেওয়ার প্রয়াসে কোটা বণ্টনে নির্দিষ্ট কিছু জেলাকে অন্যায্য সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে।কিছু কারিগরি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বাস্তবসম্মত করা হয়নি। টেলিটকের মাধ্যমে আবেদন ফি জমাদানে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠা সহ শূন্য পদের প্রকৃত সংখ্যা ও পূর্ববর্তী স্থগিত পরীক্ষার ডেটার তথ্য গোপন সহ উঠেছে নানা অভিযোগ। অনেক যোগ্য প্রার্থী আবেদন করতে গিয়েও পদ্ধতিগত জটিলতার কারণে বাদ পড়েছেন।
অনুসন্ধানে উঠে আসে , এক পরীক্ষার্থী অসুস্থতার কারণে নিয়োগের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। তদুপরি অবৈধ পন্থায় সুবিধার বিনিময়ে সজন প্রীতির বদৌলতে তাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নোটিশ পাঠানো হয়েছে এবং উক্ত পরীক্ষার্থী মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করেছেন বলে আজকের সংবাদকে জানান। লিখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী জানা যায়,প্রথম ভাগ ১০ এপ্রিল ২০২৬ । যে সকল পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়, প্রধান সহকারী, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটর, হিসাব সহকারী ও ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষা। দ্বিতীয় ভাগ ১৭ এপ্রিল ২০২৬, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, পরিসংখ্যান সহকারী, গাড়িচালক ও অফিস সহায়ক পদের পরীক্ষা। উল্লেখ্য যে তথ্যসূত্রে উঠে আসে কিছু কিছু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নিয়ন্ত্রকদের স্বজন প্রীতির কারণে দেরি করে পরীক্ষা অংশগ্রহণ করেও উত্তীর্ণ হয়েছেন।
উপরোক্ত বিষয়ে ফরিদ আহম্মদ, যুগ্ম মহাপরিদর্শক ( প্রশাসন অধিশাখা) ও সদস্য সচিব বিভাগীয় নিয়োগ প্রদান কমিটি, কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর কাছে একাধিকবার যোগাযোগ এর চেষ্টা করা হলেও দপ্তরে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে মুঠোফোনে একাধিকবার ফোন, খুদেবার্তা পাঠিয়েও ফরিদ আহম্মদ এর সাক্ষাৎ পাওয়া সম্ভব হয়নি।
