জীবন বীমা কর্পোরেশনে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত জীবন বীমা কর্পোরেশনের আন্তঃক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গত ২৯ জুন জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের জীবন সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. জিল্লুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের জিএম (প্রশাসন) আবু নঈম মুহাম্মাদ মারুফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম (ই/ই) এইচ এম রকিব হায়দার, জিএম (অর্থ ও হিসাব) মোহাম্মদ আবু কাউছার জলিল, জিএম (উন্নয়ন) লিয়াকত আলী খান, ডিজিএম (ডিআরও), ডিজিএম (অর্থ), ডিজিএম (আইসিটি) ।
এ ছাড়া কর্পোরেশনের জিয়া পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা ক্রীড়া চর্চার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-এর সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
