কোর্ট রিপোর্টাস অ্যাসোসিয়েশনে সভাপতি জাকারিয়া, সেক্রেটারী মিজান বিজয়ী

আদালত প্রতিনিধি
আদালত প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩০, ২০২৬ ২২:২৬:০৭

ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মোঃ জাকারিয়া হায়দার ও সেক্রেটারী পদে মুহাম্মদ মিজানুর রহমান বিজয়ী হয়েছেন। মঙ্গলবার ঢাকার জেলা জজ আদালতের পুরাতন ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে  মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি পদে মোঃ গাফফার হোসেন ইমন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজুর রহমান শাহ, সহ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সুমন,  ট্রেজারার এইচ এম মাসুম, দপ্তর ও প্রচার সম্পাদক কে, এম খায়রুল কবীর। সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মোঃ জাকির হোসেন, মোঃ মাহবুব হাসান রানা, মুহাম্মদ ওয়াহিদুন্নবী বিপ্লব, এম এ জলিল উজ্জ্বল ও আব্দুল্লাহ আল মনসুর রিপন।

এছাড়া উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন- সৈয়দ আহমেদ গাজী, মোঃ মুনজুর আলম (মুনজু), আশরাফ উল আলম, মোঃ আনোয়ারুল কবির বাবুল, মোঃ মাহবুবুল হক, মোঃ আবুল কালাম আজাদ, মোহাম্মদ আবুল কালাম খান এবং মোঃ রুবেল হাওলাদার। কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আশরাফ উল আলম এদিন সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন। এ সময় অপর দুই কমিশনার মোঃ আনোয়ারুল কবীর বাবুল  ও মবিনুল ইসলাম উপস্থিত ছিলেন।