কক্সবাজার দক্ষিন বন বিভাগের
শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালামের নেতৃত্বে টেকনাফে পাহাড়ে আগুন

শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালামের নেতৃত্বে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গহীন পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রহস্যময় এ ঘটনায় বিস্তীর্ণ পাহাড়ি বনাঞ্চল পুড়ে গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে এ আগুনের সূত্রপাত হয় এবং প্রায় ৪ ঘণ্টা পর রাত ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্র জানা গেছে, উক্ত পাহাড়ে থাকা অসংখ্য মাদর ট্রি কেটে কোটি টাকা বিক্রি করার পর পাহাড়ে গাছের নিদর্শন না রাখতেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সন্ধ্যার পর শহর মুল্লুক এলাকায় এক যুবককে টাকা দিয়ে ছনের বাগান পরিষ্কার করার নামে পাহাড়ে আগুন দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বাগান ছাড়িয়ে আশপাশের পাহাড়ি জঙ্গলজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় ইউপি সদস্য আমান উল্লাহ জানান, বাগান পরিষ্কার করতে দেয়া আগুন মুহূর্তেই আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।
দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। স্থানীয়রা বলেন, হঠাৎ পাহাড়ে আগুন জ্বলতে দেখে তারা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু পাহাড়ের উচ্চতা বেশি এবং সেখানে পানির কোনো ব্যবস্থা না থাকায় আগুন নেভানো কঠিন হয়ে পড়ে। এদিকে, এই অগ্নিকাণ্ডে পাহাড়ের গহীন বনাঞ্চল ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, আগুন লাগার খবর পাওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বন বিভাগের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে স্থানীয়দের অভিযোগ রেঞ্জ কর্মকর্তা বৃক্ষ নিধনের নিদর্শন নষ্ট করতেই এহেন অঙ্গিকান্ডের সুত্রপাত।
