খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: জানুয়ারী ৪, ২০২৬ ১৮:৫৮:০৬

রবিবার (০৪ জানুয়ারি) দুপুর ১২ টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কনফারেন্স রুমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । 

উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন অত্র হাসপাতালে পরিচালক অধ্যাপক ডাঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী, কার্ডিয়াক সোসাইটির মহাসচিব অধ্যাপক ডাঃ খবির উদ্দিন আহমেদ, ভাস্কুলার সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডাঃ বজলুল গনি ভূঁইয়া, বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনের আহ্বায়ক অধ্যাপক ডাঃ খালেকুজ্জামান, অধ্যাপক ডাঃ মহসিন হোসেন, অধ্যাপক ডাঃ খন্দকার আসাদুজ্জামান, ডাঃ এটিএম নুরুন্নবী সাহা, অধ্যাপক ডাঃ তৌফিকুর রহমান ফারুক, অধ্যাপক ডাঃ আব্দুল্লাহ শাহরিয়ার, অধ্যাপক ডাঃ একে এম মনিরুল ইসলাম, অধ্যাপক ডাঃ আবুল হাসান মোঃ বাশার, অধ্যাপক ডাঃ মাহামুদুল্লাহ ফিরোজ, ডাঃ হারুন উর রশীদ খান রাকিব, আবাসিক চিকিৎসক ডাঃ একরামুল রেজা টিপু, ডাঃ মেজবাহ উদ্দিন আহমেদ, ডাঃ আবু হেনা মোস্তফা কামাল, ডাঃ ওয়াসিম, ডাঃ বাবুল মিয়া মল্লিক, ডাঃ এস এম ই আল বাকের, ডাঃ মিজানুর রহমান, ডাঃ সাজ্জাদুর রহমান, ডাঃ আনিছুল গনি খান নাইট, ডাঃ মাহমুদুল হক রিপন, ডাঃ শাহরিয়ার,ডাঃ সরোয়ার হোসেনসহ হাসপাতালের সকল চিকিৎসক,নার্স, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন, আন্তর্জাতিক মহলে তার অনেক সুনাম রয়েছে, তিনি দেশের জন্য সংগ্রাম করেছেন, তিনি দীর্ঘদিন জেলে থাকার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তাকে কয়েকবার বিদেশে নেওয়ার কথা হলেও তিনি বিদেশে যেতে রাজি হয়নি , দেশের মাটিতে মৃত্যুবরণ করেছেন, তিনি বলেছিলেন আমি দেশের মাটিতেই চিকিৎসা নিব, শেষ পর্যন্ত তিনি দেশের মাটিতে মৃত্যুবরণ করলেন। তিনি আপোষীন ছিলেন, কখনো কারো কাছে মাথা নত করেন নাই। তাকে বেশ কয়েকবার জেল খাটতে হয়েছে এবং দীর্ঘদিন তিনি জেলে কাটিয়েছেন, আমরা সবাই তার আত্মার মাগফেরাত কামনা করবো এবং তার পরিবারের জন্য দোয়া করবো। দোয়া ও মোনাজাত করেন অত্র হাসপাতালের ইমাম।