অবৈধ ৩২ টি কয়লা চুল্লি গুড়িয়ে দিয়েছে খাগড়াছড়ি বন বিভাগে

খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, মানিকছড়ি মহোদয় গণের নির্দেশে গত ২৩ ডিসেম্বর মানিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি খাতিজা তাহেরা এঁর নেতৃত্বে মানিকছড়ি উপজেলার বাটনাতলি ইউনিয়নের মাষ্টারঘাটা এবং ঢাকাইয়াশীল এলাকায় দীর্ঘ দিন থেকে পরিচালিত ৩২ টি কয়লার চুল্লিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা কালে ৩২ টি কয়লার চুল্লি গুড়িয়ে দেওয়া হয়। অবৈধ ভাবে কয়লার চুল্লি পরিচালনা এবং পরিবেশ দূষণ করায় চুল্লি মালিকদের ১(এক) লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থল থেকে অবৈধ মজুতকৃত ৬০০.০০ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করে মানিকছড়ি রেঞ্জ অফিস হেফাজতে আনয়ন করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা কালে মানিকছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, খাগড়াছড়ি পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নুরুল আমিন প্রধান, সেনাবাহিনীর সদস্যগণ, মানিকছড়ি থানার পুলিশ সদস্য, মানিকছড়ি রেঞ্জের স্টাফগন এবং বাটনাতলি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতে ও অভিযান অব্যাহত থাকবে।
