টেলিটক বাংলাদেশ লিমিটেড ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মধ্যে আজ এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় । চুক্তিতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পক্ষে মহাপরিচালক ফায়জুল হক এবং টেলিটকের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান খান স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মো. নজরুল ইসলাম, একেএম আজিজুল হক ও ড. মারুফ নাওয়াজ এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক সালেহ মোহাম্মদ. ফজলে রাব্বী,ম্যানেজার মো. বেলাল উদ্দীন সজীব এবং ডেপুটি ম্যানেজার নিলুফার ইয়াসমিন উপস্থিত ছিলেন ।
