গভীর রাতে ওয়ারেন্ট ছাড়াই সাংবাদিক আনোয়ার কে ষড়যন্ত্রমূলক গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে খালাস, ষড়যন্ত্রের অভিযোগ আনোয়ারের

রাজধানীর কামরাঙ্গীরচরে গভীর রাতে এক সাংবাদিককে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতারের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কামরাঙ্গীর চর থানার ওসি (গোলম ফারুক) বিরুদ্ধে। ০৪/০৫/২০২৬ ইংরেজী তারিখে দুপুর ৩ঘটিকার পরে ভ্রাম্যমান আদালতে সাংবাদিক আনোয়ার কে সোপর্দ করা হলে, ওই সাংবাদিককে ভ্রাম্যমান আদালতে হাজির করিলে উক্ত আদালতের মহামান্য ম্যজিষ্ট্রেট ঘটনা টি পর্যবেক্ষন করে সাংবাদিক আনোয়ার কোনো প্রকার অপরাধ না করায় নিদোর্ষ প্রমান হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।
ঘটনাটিকে উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে সাংবাদিক আনোয়ার ৬ই মে বুধবার ১২ঘটিকায় সম্মেলনের ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক আনোয়ারের মৌখিক বক্তব্যে জানা যায়, ৪ মে ২০২৬ তারিখ ভোর সাড়ে ৪টার দিকে কামরাঙ্গীর চর থানার ওসির (গোলাম ফারুক) নেতৃত্বে একদল পুলিশ সাংবাদিক আনোয়ারের বাসায় যায়।
এ সময় তারা বাসার গেটে জোরে আঘাত করে এবং কোনো ধরনের গ্রেফতারি পরোয়ানা প্রদর্শন না করেই তাকে হেফাজতে নেয় বলে অভিযোগ করেন সাংবাদিক আনোয়ার। তিনি জানান, পুলিশের কাছে গ্রেফতারের কারণ জানতে চাইলে সন্তোষজনক কোনো উত্তর দেওয়া হয়নি। পরবর্তীতে তাকে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হলে আদালত তাকে তাৎক্ষণিকভাবে খালাস প্রদান করেন।
সাংবাদিক আনোয়ার দাবি করেন, পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে তাকে হয়রানি করার উদ্দেশ্যে সাজানো হয়েছে। তিনি বলেন, “আমি একজন পেশাদার সাংবাদিক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক সদেশ বিচিত্রার সহ-সম্পাদক। আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়াই এভাবে গ্রেফতার সম্পূর্ণ বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত।”
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। সাংবাদিক আনোয়ার জানান, ঘটনার বিস্তারিত তুলে ধরতে শিগগিরই তিনি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবেন। এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ওসি থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি তদন্তসাপেক্ষ এবং প্রকৃত ঘটনা উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
