সু-স্বাস্থ্যে প্রতিদিন - বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন
অফিস সিনড্রোম এড়াতে যা করবেন

আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের উৎকষর্তায় আমরা আমাদের জীবনকে করেছি আধুনিক ও মানসম্মত। পৃথিবীর সবকিছুই এখন আমাদের হাতের নাগালে। আধুনিক জীবনে আমাদের বেশির ভাগ সময়ই কাটে অফিসে ফোন ও ল্যাপটপের সামনে।
প্রতিদিন আট ঘণ্টা করে অফিস করার ফলে হাড় ও মাংসপেশিতে জড়তা কাজ করে। শরীরে শুরু হয় ব্যথা। দেখা দেয় হাড়ের ক্ষয়, মাংসপেশির দুর্বলতাজনিত সমস্যা। শারীরিক অসুস্থতা, মানসিক ডিপ্রেশন, অপ্রতুল ঘুম,শাররিীক সক্ষমতা কমে যাওয়া। একনাগারে একই ভঙ্গিতে অনেক্ষন বসে থাকলে ঘাড়, কাঁধ, পিঠ, হাটু ও কোমরে ব্যথা এবং চোখেরও নানা সমস্যা হয়। এসব সমস্যার সৃষ্টি যেহেতু অফিসে অনেক্ষন সময় বসে থাকার ফলে হয় তাই এ সমস্যাকে বলা হয় অফিস সিনড্রোম।
অফিস সিনড্রম এর উপসর্গ সমুহ
ঘাড় ব্যথা
কোমর ব্যথা
কাঁধ ব্যথা
কবজি ব্যথা
পেশির ব্যথা
মাথা ব্যথা
পায়ের অসাড়তা
চোখে শুকনো ভাব আসা
হাঁটুসহ বিভিন্ন জয়েন্টে ব্যথা
অফিসে বসার ক্ষেত্রে যা খেয়াল রাখবেন
* কম্পিউটার স্ক্রিন ও চোখ যাতে একই সমান্তরালে থাকে তা নিশ্চিত করুন। কম্পিউটার খুব বেশি উঁচুতে যাতে না থাকে।
* চেয়ারের উচ্চতা ঠিক রাখুন।
* অফিসে ল্যাপটপে কাজ করার সময় মাউস ব্যবহার করুন। এতে হাতের ওপর চাপ কমবে।
* ভালো মানের চেয়ার ব্যবহার করলেও ক্ষতি এড়ানো যায় না। অফিস সিনড্রম এ করণীয়
* দীর্ঘ সময় ধরে কম্পিউটারে বসে কাজ করবেন না। ব্যথামুক্ত থাকতে চাইলে চেয়ারে বসে কাজ করার সময় প্রতি ঘণ্টায় দুইবার করে উঠুন। বসার ভঙ্গি বা কাজের অবস্থান পরিবর্তন করুন, এদিক-ওদিক ঘুরে এসে আবার কাজ শুরু করুন।
* চেয়ারে পিঠ ঠেকিয়ে সোজা হয়ে বসে বা পিঠ সোজা রেখে কাজ করুন; হেলান দিয়ে বা সামনে ঝুঁকে নয়।
* প্রতি ঘণ্টা পর পর বাহু, হাত, ঘাড়, কবজি এবং পায়ের পেশিগুলো প্রসারিত করুন; পেশি আলগা করতে কিছু ব্যায়াম করুন। বিশেষ কিছু ব্যায়াম আছে, যা অফিসের চেয়ারে বসেই করা যায়। এগুলো জেনে নিতে হবে।
* চোখ ভালো রাখতে মাঝেমধ্যে চোখে পানির ঝাপটা দিন। কাজের মাঝে মাঝে এদিক-সেদিক তাকান।
* কাজের মাঝে মাঝে পর্যাপ্ত পানি পান করুন। দীর্ঘক্ষণ না খেয়ে কাজ করবেন না।
* অফিসের আগে বা পরে নিয়ম করে হাঁটতে হবে। হাঁটার কোনো বিকল্প নেই।
* এরই মধ্যে ব্যথায় আক্রান্ত হলে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট এর পরামর্শ নিন।
প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর
ব্যাক-পেইন ও পাবলিক হেল্থ এবং ডিজএ্যাবিলিটি ও রি-হ্যাবিলিটেশন বিশেষজ্ঞ
সিনিয়র ফিজিওথেরাপি কনসালটেন্ট
চেম্বারঃ বাংলাদেশ পেইন,
ফিজিওথেরাপি এন্ড রি-হ্যাবিলিটেশন সেন্টার
মালিবাগ মোড়, মালিবাগ, ঢাকা।
মোবাইলঃ০১৬৪১৫৭৬৭৮৭, ০১৭৩৮৩৯৪৩০৯
