তত্ত্বাবধায়ক ইস্যু মীমাংসার আগে সিইসির প্রস্তাব গ্রহণ করবে না বিএনপি

স্টাফ রিপোর্টার:
স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ ১৫:১৪:২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা অথবা সংলাপ ফলপ্রসূ হবে না। ইসির সঙ্গে আলোচনা হবে অর্থহীন। এজন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) প্রস্তাব বিএনপি গ্রহণ করতে পারছে না।