সাভারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৩ পালিত হয়েছে।
(২১ ফেব্রুয়ারী) মঙ্গলবার উপজেলা পরিষদের স্বাধীনতা চত্বর ও উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সাভার সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সাভার উপজেলা পরিষদের স্বাধীনতা চত্বরে ভাষা শহীদদের স্বরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।পরে আলোচনা সভা,পুরস্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে ১৮টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে।
