আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদচক্রের বিরুদ্ধে অভিযান: গ্রেফতার ৪

আলমডাঙ্গা থানাধীন বড়গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই পবিত্র মন্ডল ও সঙ্গীয় এএসআই মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে নিয়মিত রাত্রিকালীন টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে ৩০ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় কয়রাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভালাইপুর-হাটবোয়ালিয়াগামী সড়কের পাশে আসামী মোঃ টিটন আলী(৩৭), পিতা- মোঃ সামসুর রহমানের তেল, চাউল ও ভুষি মালের দোকানে একটি তেলবাহী লরি ট্রাক (রেজিঃ নং- ঝিনাইদহ-ঢ-৪১-০০১১) হতে অবৈধভাবে ব্যারেলে জ্বালানি তেল আনলোড করতে দেখা যায়। এ সময় সন্দেহবশত জিজ্ঞাসাবাদে লরিতে থাকা তেলের পরিমাণ সম্পর্কে জানা যায় ২,৮০০ লিটার ডিজেল এবং মোট ৮,৭০০ লিটার পেট্রোল (লরির ডিপ ও ব্যারেলসহ)।আসামীরা তেল মজুদের বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে লরি ট্রাকসহ বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করে এবং ঘটনাস্থল থেকে ০৪ জনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয়ের উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে অবৈধভাবে তেল মজুদ করছিল। এ ঘটনায় জড়িত আরও ০২জন আসামী পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ ১। মোঃ আলী হোসেন(৫৩), (তেলবাহী লরি ট্রাক চালক), পিতা- মৃত বদর উদ্দিন, ২। মোঃ মোজাম হোসেন(৪৫), (তেলবাহী লরি ট্রাক হেলপার), পিতা- মৃত আবু হোসেন, উভয় সাং- দৌলতদিয়াড় মাঝেরপাড়া, ৩। মোঃ রাহেন আলী(২৮), (তেলবাহী লরি ট্রাক হেলপার), পিতা- মোঃ সানোয়ার হোসেন, সাং- পীরপুর মাঝের পাড়া, সর্ব থানা- চুয়াডাঙ্গা সদর, ৪। মোঃ টিটন আলী(৩৭), (ব্যারেলে তেল গ্রহিতা), পিতা- মোঃ শামসুল ইসলাম, সাং- কয়রাডাঙ্গা (খাদেমপুর মোড়), থানা- আলমডাঙ্গা, সর্ব জেলা- চুয়াডাঙ্গা।
