ফরেস্টার মুশফিকুর রহমান মানিক’র শাস্তি দাবী

ঢাকা বন বিভাগের কালিয়াকৈরে উচ্ছেদ অভিযান ॥ ৫ কোটি টাকার বনভূমি উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ফেব্রুয়ারী ১, ২০২৩ ২১:১৮:২৭

জেলার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর রেঞ্জের অধীনস্থ মৌচাক বনবিটের আওতাধীনে ভান্নারা সাববিট বনফুল বাজার এলাকায় গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহর নেতৃত্বে বন বিভাগের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভান্নারা মৌজায় বনের জমি জবরদখল করে গড়ে ওঠা ঐ বনফুল বাজারে অভিযান চালিয়ে এক একর পরিমাণ বনের জমি  উদ্ধার করা হয় যাহার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা, এবং অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

উল্লেখ্য ইতোপূর্বে মৌচাক বন বিটের দায়িত্বে থাকাকালীন ফরেস্টার মুশফিকুর রহমান মানিক উক্ত বনভূমি অবৈধভাবে ভোগ দখল করার সুযোগ দিয়ে লাখ লাখ টাকা অবৈধ উপার্জন করেন। সেই অবৈধ ভোগ দখলীয় বনভূমিতে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাট সহ প্রায় এক একর বনভূমি এই অভিযানে উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকগন ফরেস্টার মুশফিকুর রহমান মানিক’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন বন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। কারণ এ সকল দুর্নীতিবাজ বন কর্মকর্তাগন আর্থিক লাভবান হতে এভাবে বনভূমি ও বনজ সম্পদ উজাড় করে থাকেন।