নোয়াখালীতে প্রান্তিক কৃষকের ধান কটে ঘরে তুলে দিচ্ছে ছাত্রলীগের কর্মীরা

নোয়াখালীতে শ্রমিক সংকটের কারণে জমিতে পাকা ধান ঘরে তোলা দিয়ে দুশ্চিন্তা থাকা প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা কৃষকের ক্ষেতে থাকা ধান কেটে মাড়াই দিয়ে ঘরে তুলে দিচ্ছে।

আজ জেলার বেগমগঞ্জ উপজেলার হাফিজপুর গ্রামে কৃষক রেজাউল করিমের ৬৬ শতাংশ জমির ধান কেটে ও মাড়াই দিয়ে ঘরে তুলে দেয় ছাত্রলীগ কর্মীরা। এ সময় কৃষক রেজাউল করিম জানান, একদিকে তীব্র শ্রমিক সংকট, অন্যদিকে ঝড় বৃষ্টির আশংকায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন তিনি। এমন সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তার জমির ধানগুলো কেটে, মাড়াই দিয়ে ঘরে তুলে দেয়। ছাত্রলীগের কর্মীদের এমন উদ্যোগে তিনি ভীষণ খুশি।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের নেতা রুবায়েত রহমান আরাফাত জানান, ছাত্রলীগ কেন্দ্রিয় সংসদের নির্দেশনা অনুযায়ী জেলার প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় থাকা প্রান্তিক কৃষকদের সহযোগীতা করছে ছাত্রলীগ।
