পেটের ভেতর ১২৯ পিস ইয়াবা!

প্রকৌশল প্রতিবেদক :
প্রকৌশল প্রতিবেদক :
প্রকাশিত: জুন ১০, ২০২১ ১৪:০০:৪৩  আপডেট :  জুন ১০, ২০২১ ১৪:০৫:২২

পেটের ভেতরে করে ইয়াবা পাচারের দায়ে শহিদুল ইসলাম (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার র‍্যাব-১০ এর সহকারী পরিচালক এ এস পি (মিডিয়া) এনায়েত কবির সোয়েব বলেন, বুধবার দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে পেটের ভেতর ১২৯ পিস ইয়াবাসহ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া শহিদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানায়, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। শহিদুল বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

প্রকৌশল নিউজ/এমআরএস