সাইফউদ্দিনের জায়গায় বোলিংয়ে তাসকিন

প্রকৌশল নিউজ :
প্রকৌশল নিউজ :
প্রকাশিত: মে ২৫, ২০২১ ১২:৫৯:৫১  আপডেট :  মে ২৫, ২০২১ ১৩:৩৩:৪৯

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মূল একাদশে না থাকলেও বোলিং করার সুযোগ পাচ্ছেন তাসকিন। মো: সাইফউদ্দিনের জায়গায় ‘কনকাশন সাব’ হিসেবে খেলছেন এই পেসার। 

মঙ্গলবার মিরপুরে বাংলাদেশের ইনিংসে ব্যাটিং করার সময় মাথায় বলের আঘাতে চোট পান মো: সাইফউদ্দিন। তাই তার জায়গায় ‘কনকাশন সাব’ হিসেবে খেলছেন তাসকিন। আইসিসি’র নতুন নিয়মে এই সুবিধা পাচ্ছে বাংলাদেশ।

মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ২৪৬ রান তুলেছে বাংলাদেশ। ২৪৭ রানে ম্যাচ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা।

প্রকৌশল নিউজ/এমআর