আইসিইউতে জনপ্রিয় অভিনেতা ফারুক

প্রকৌশল প্রতিবেদক :
প্রকৌশল প্রতিবেদক :
প্রকাশিত: মার্চ ১৩, ২০২১ ১৯:৩৯:১৫

সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে নেয়া হয়েছে।  ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী এবং উপস্থাপিকা আসমা পাঠান রুম্পা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ৪ মার্চ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আজ শনিবার (১৩ মার্চ) সকালে ঘুম থেকে উঠছিলেন না।

ডাকাডাকি করে দেখা যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে এ মুহূর্তে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না বলে জানান রুম্পা। চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। সিঙ্গাপুরে নিয়েছেন উন্নত চিকিৎসা। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।