দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ

প্রকৌশল প্রতিবেদক :
প্রকৌশল প্রতিবেদক :
প্রকাশিত: মার্চ ৩, ২০২১ ১৫:৩৩:১৫  আপডেট :  মার্চ ৩, ২০২১ ১৫:৫১:৩২

কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নতুন চেয়ারম্যান নিযুক্ত করেছে সরকার।

আজ বুধবার (৩ মার্চ) রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একইসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হককে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার আ ক ম আমিনল ইসলামের চাকরির মেয়াদ আগামী সপ্তাহে শেষ হবে। তাদের স্থলাভিষিক্ত হবেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও মো. জহুরুল হক।

প্রকৌশল নিউজ/এস