বিশ্বের প্রতি ৪ জনের একজন শ্রবণ সমস্যায় ভুগবে: ডব্লিউএইচও

প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকাশিত: মার্চ ২, ২০২১ ১৭:৩০:২৬  আপডেট :  মার্চ ২, ২০২১ ১৮:০৩:৩২

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ বিশ্বে প্রতি চারজনের মধ্যে একজন শ্রবণ সমস্যায় ভুগতে পারে। 

মঙ্গলবার শ্রবণবিষয়ক এক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

৩ মার্চ বিশ্ব শ্রবণ দিবস সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করেছে ডব্লিউএইচও।

প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে ২ দশমিক ৫ বিলিয়নের মধ্যে ৭০০ মিলিয়ন মানুষের অবস্থা এমন গুরুতর পর্যায়ে যেত পারে যে তাদের শ্রবণ সহায়ক যন্ত্রপাতি, চিকিৎসা ও পুনর্বাসন সেবার প্রয়োজন হতে পারে।

এর ফলে অনেকে চাকরি থেকে বাদ পড়বেন। তাদের স্বাস্থ্যের ক্ষতির সাথে আর্থিক ক্ষতিও হবে। তাই বিশ্বের দেশগুলোকে কানের রোগ সংক্রমণ প্রতিরোধ ও চিকিত্সায় অতিরিক্ত বিনিয়োগের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে বিশ্বে প্রতি পাঁচজনের মধ্যে একজন শ্রবণ সমস্যায় ভুগছেন।

প্রকৌশল নিউজ/এমআর