খামেনির শেষ বিদায়ে মাশহাদে লাখো মানুষের ঢল

ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে কেন্দ্র করে লাখো মানুষ সড়কে নেমে এসেছেন।
দাফন অনুষ্ঠানে অংশ নেওয়া অনেককে ইরানের জাতীয় পতাকা বহন করতে দেখা গেছে। এছাড়া কিছু মানুষের হাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী এবং তাকে হত্যার আহ্বানসংবলিত প্ল্যাকার্ডও ছিল।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের শুরুর দিকেই গত ফেব্রুয়ারিতে আলী খামেনি নিহত হন।
টানা ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের পর বৃহস্পতিবার দাফনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শোক কর্মসূচির সমাপ্তি হচ্ছে।
জেএএ
