বাংলাদেশ শিশু হাসপাতালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে "হামের সংক্রমণ প্রতিরোধ করণীয়" লিফলেট বিতরণ

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩ টায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে "হামের সংক্রমণ প্রতিরোধে করণীয়" সম্পর্কিত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব এর সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ।
কেন্দ্রীয় ড্যাবের মহাসচিব ডাঃ মোঃ জহিরুল ইসলাম শাকিল,সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আবুল কেনান, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাঁকন।
আরো উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মাহবুবুল হক ও উপ-পরিচালক ডাঃ মোঃ আজহারুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ছিলেন ড্যাব শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক ডাঃ ফারুক আহমেদ, টিম লিডার ডাঃ ইমতিয়াজ উদ্দিন সাজিদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ গোলাম সারোয়ার বিদ্যুৎ,অধ্যাপক ডাঃ রুস্তম আলী মধু , ডাঃ এম এ কামাল,ডাঃ মশিউর রহমান রিপন, ডাঃ রেদোয়ান ফেরদৌস, ডাঃ আসিফ হান্নান, ডাঃ রাকিবুজ্জামান, ডাঃহাসিব, ডাঃ সিদ্দিক, ডাঃ আল আমিন, ডাঃ মিজান, ডাঃ ফয়সাল ,ডাঃ তারেক ও ডাঃ আবিদ উল্লাহ সহ আরো অনেক চিকিৎসক ।
