গণভোটের জন্য ব্যবহার করা হবে রঙিন ব্যালট: ইসি সচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫ ১৮:১৭:৪৪

আসন্ন জাতীয় নির্বাচনে দুই রঙের ব্যালট পেপার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংসদ নির্বাচন ও গণভোটে ব্যবহারের জন্য পৃথক রঙের ব্যালট রাখা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, “সংসদ নির্বাচনের ব্যালট পেপার হবে সাদা রঙের। আর গণভোটের জন্য ব্যবহার করা হবে রঙিন ব্যালট।”

তিনি আরও জানান— ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। নির্বাচনী সরঞ্জামাদি ১০টি জোনাল অফিসের মাধ্যমে মাঠ পর্যায়ে পাঠানো হবে। প্রবাসী ভোটারদের জন্য একই ইনভেলাপে ব্যালট পাঠানোর ব্যবস্থা থাকবে।