পাবনা-১ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী ডাঃ মীর মোঃ শফিকুল ইসলাম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৬৮ (পাবনা ১) সংসদীয় আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ডাঃ মীর মোঃ শফিকুল ইসলাম। জিয়উর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজীবন সম্মানীত সদস্য, পাবনা জেলা বিএনপি’র সাবেক সদস্য, সাবেক ছাত্রদল নেতা ও ড্যাব নেতা ডাঃ মীর মোঃ শফিকুল ইসলাম বিএনপি’র রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত থেকে আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহন করেন। তিনি স্ত্রী সহ নিজেই স্বৈরাচার সরকারের রোষানলে পড়ে ৬টি মিথ্যা মামলার সম্মুখীন হন যা এখনও চলমান। ফ্যাসিবাদী দোসররা তার গ্রামের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে।
গতকাল দৈনিক আজকের সংবাকে দেয়া এক স্বাক্ষাৎকারে তিনি বলেন বিগত ১/১১ তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী শাসন আমলে হরতাল অবরোধ সহ সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সরকার পতন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করি।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের দায়িত্ব পাওয়ার পর থেকে উপজেলা, জেলা, বিভাগীয় ও ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষকে নিয়ে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করি। এ ছাড়া ৬৮ (পাবনা ১) সংসদীয় আসনের বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সকল কর্মসূচি অদ্যবধি পালন করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এলাকায় পোস্টারিং প্রচার পত্র বিতরণ গণসংযোগ এবং সরকারি নিপীড়ন এবং স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে জনমত সৃষ্টি করি। ২০১৭ সালে দুটি ও সদস্য নবায়ন ফরম পাবনা জেলায় সর্বোচ্চ আমি বিতরণ করি। ২০১৮ সালে ৬৮ (পাবনা ১) সংসদীয় আসনে মনোনয়ন ফরম নিয়েছিলাম।
সামাজিক এবং সেবামূলক কর্মকাণ্ড অংশগ্রহন সম্পর্কে তিনি বলেন আমি একজন ডাক্তার ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য হিসেবে এলাকার অসহায় ও দুস্থ মানুষের জন্য ২০০৫ সাল থেকে কাজ করে আসছি। বিশেষ করে করোনার সময় দেশ নায়ক জনাব তারেক রহমানের বিশেষ নির্দেশনায়, বিনা মূল্যে চিকিৎসা সেবা, মাক্স ও অক্সিজেন সিলিন্ডার ও প্রযোজনীয় ওষুধ বিতরণ সহ নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি ৬৮ (পাবনা ১) সাথিয়া বেড়া সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায়। সিলেট বন্যায় কবলিত এলাকায় খাদ্য ও ত্রাণ সামগ্রী বিভরণ করেছি। এছাড়া প্রত্যেকটা দলীয় প্রোগ্রামে ইউনিয়ন, উপজেলা, পৌর, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় প্রোগ্রামে অর্থ দিয়ে সর্বাত্বক সহযোগীতা করেছি।
এছাডা করোনা কালিন সময়ে যখন হাসপাতালে রোগীদের সিট পাওয়া যাচ্ছিলো না তখন আমার ঢাকার ২ টি সাত তলা বাড়ি রোগীদের চিকিৎসার জন্য ছেড়ে দেয়া হয়েছিল।
এছাড়া আমি একজন রোটারিয়ান সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখছি। এছাড়া নদী ভাংগনের ঋতিগ্রস্ত এলাকার দলীয়ভাবে সর্বোচ্চ ত্রাণ বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা, প্রতিটি শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, ঈদ মৌসুমে ঈদ সমগ্রী বিতরণ করি। এছাড়া এলাকার বিভিন্ন খেলাধুলার আয়োজন করি। কারাগারে অসুস্থ দলীয় নেতাকর্মীকে আর্থিক সহযোগিতা করি। বিনামূল্যে রাস্তার দুইপাশে বনজ ফলোজ ঔষধি গাছের চারা রোপন কার্যক্রম পরিচালনা করি। এছাড়া এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মসজিদ মাদ্রাসা এতিমখানায় আর্থিক সহযোগিতা করা হযে থাকে। আমার এলাকার ১০৭ বছরের পুরোনো উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসিতেছি। ম্যাডামের মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আন্দোলন, ১ দফা আন্দোলন, জেলা এবং বিভাগীয় সকল আন্দোলনে স্ব-শরীরে দলের নেতা কর্মীদের নিয়ে জীবন বাজী রেখে প্রতিটি আন্দোলন সফল করেছি।
তার পেশাগত কর্মকান্ডের মধ্যে রয়েছে সিটি ওরাল এন্ড ডেন্টাল সার্জারি, মেসার্স মীর এন্ড সন্স এন্টারপ্রাইজ। (ঠিকাদারি প্রতিষ্ঠান), হাউজিং ব্যবসা, এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা, শেয়ার মার্কেট এক্সচেঞ্জ ব্যবসা, ঢাকা এন্ড চট্টগ্রাম এক্সচেঞ্জ।
