বিএনপি মাঠে নামলে এই সরকার টিকতে পারবে না: গয়েশ্বর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫ ০২:০৯:৩৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জুলাই সনদ ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয়, তবে বর্তমান সরকার টিকতে পারবে না।

তিনি আরও বলেন, আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। তবু আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পক্ষে। সরকারকে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

রোববার (২ নভেম্বর) সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি সঙ্গে কথা বলেন।

গয়েশ্বর বলেন, জুলাই সনদে চূড়ান্ত সিদ্ধান্তে অনেক রদবদল ও ত্রুটি রয়েছে। এই ইস্যুতে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে, জনগণ তা বুঝে ফেলেছে। অথচ প্রধান উপদেষ্টা ও সরকার নীরব আছে। তিনি বলেন, বিএনপি এখন ধৈর্য ধরে সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে।

বিএনপিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় বিএনপির আসার জোরালো সম্ভাবনা দেখেই দলটিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। এসময় উপস্থিত ছিলেন ড্যাবের নব নির্বাচিত কমিটির প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ, মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কেনান, সহ সভাপতি ডাঃ সিরাজুল ইসলাম,ডাঃ পারভেজ রেজা কাঁকন, ডাঃ এরফানুল হক সিদ্দিক, ডাঃ পরিমল চন্দ্র মল্লিক,ডাঃ জিয়াউল করিম,  ডাঃ গোলাম সরোয়ার বিদ্যুৎ , ডাঃ রোস্তম আলী মধু, ডাঃ জালাল উদ্দিন আহমেদ রুমী, ডাঃ মাসুদ আক্তার জিতু, ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম, ডাঃ রেজাউল আলম নিপ্পন, ডাঃ মজিবুল হক দোয়েল, ডাঃ আনোয়ার হোসেন মুকুল, কোষাধ্যক্ষ ডাঃ মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃএ,কে এম খালেকুজ্জামান দিপু, ডাঃ শাহ মোহাম্মদ আমান উল্লাহ , ডাঃ শেখ ফরহাদ, ডা. সায়ীদ মেহবুব উল কাদির , ডা. মো. শামসুল আলম ,ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. আবু নাছের ,ডা. আশফাক নবী কঁনক,ডা. ফরহাদ হাসান চৌধুরী, ডা. মো. মোস্তফা আজিজ সুমন ,ডা. ফারুক আহমেদ,ডা. মুরাদ হোসেন ,ডা. রেজানুর রহমান সোহেল , ডা. মুহাম্মদ নিয়াজ শহীদ রানা ,ডা. আতিকুর রহমান সুজন,ডা. মুহাম্মদ জাফর ইকবাল,ডা. শহিদুল হক রাহাত,ডা. সারোয়ার আলম,ডা. জাহিদুল কবির,ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. আনারুল ইসলাম আনার, ডা. জাহিদুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক ডা. বাসেদুর রহমান সোহেল, ডা. জাবেদ আহম্মেদ, ডা. গালিব হাসান প্রিতম ,ডা. সায়েম মনোয়ার, দপ্তর সম্পাদক ডাঃ এরফান আহমেদ সোহেল, প্রকাশনা সম্পাদক ডা মাহবুব মুন্না, প্রচার সম্পাদক ডাঃ রাকিবুল ইসলাম আকাশ , বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডাঃ সিরাজুস সালেহীন প্রিন্স, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা বশির আহমেদ হৃদয়,সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ লাবিদ রহমান, ডাঃ আমিরুল ইসলাম পাভেল, ডাঃ রেদওয়ান ফেরদৌস, ডাঃ মনজুর রশিদ, ডাঃ মীর রাশেখ আলম অভি, ডা মহিউদ্দিন মারুফ,ডাঃ উমর ফারুক, ডাঃ দেলোয়ার হোসেন টিটু, বিলকিস জাহান চৌধুরী, আকরাম হোসেন, একে মুসা লিটন, বিপ্লবুজ্জামান বিপ্লব,দবির উদ্দিন খান তুষারসহ ড্যাব কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।