ড্যাবের নির্বাচন উপলক্ষে বিএমইউ চিকিৎসকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫ ১৯:৩৭:৫৬  আপডেট :  জুলাই ২১, ২০২৫ ১৮:৫৭:১১

ড্যাবের নির্বাচন উপলক্ষ্যে ডাঃ হারুন সমর্থিত পরিষদের নেতৃবৃন্দের সাথে বিএমইউ জাতীয়তাবাদী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার (২০ জুলাই) সকাল ১১ টায় এ ব্লকের অডিটোরিয়ামে বিএমইউ ড্যাব নির্বাচন পরিচালনা উপ-কমিটি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএমইউ মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডাঃ মোঃ শামীম আহমেদ ও সঞ্চালনায় ছিলেন বিএমইউ অতিরিক্ত রেজিষ্ট্রার ডাঃ দেলোয়ার হোসেন টিটু।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের সদ্য সাবেক মহাসচিব অধ্যাপক ডাঃ আব্দুস সালাম, ডাঃ মোঃ আব্দুস সেলিম, ডাঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, ডাঃ জহিরুল ইসলাম শাকিল, ডাঃ এরফানুল হক সিদ্দিকী,  ডাঃ মেহেদী হাসান ডাঃ আবুল কেনান,  ডাঃ শেখ ফরহাদ,ডাঃ শহিদুল ইসলাম, ডাঃ শহিদুল ইসলাম বাবুল।

আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ মজিবুল হক দোয়েল, ডাঃ পরিমল চন্দ্র মল্লিক,ডাঃ আবু হেনা হেলাল উদ্দিন,ডাঃ সরকার মাহাবুব আহমেদ শামীম , ডাঃ রেজওয়ানুর রহমান সোহেল, ডাঃ শামসুল আলম, ডাঃ জালাল আহমেদ রুমী, ডাঃ হাসানুল আমিন শামীম, ডাঃ আদনান হাসান মাসুদ, ডাঃ ইমতিয়াজ হোসেন সাজিদ, ডাঃ গালিব হাসান, ডাঃ মুমিন, ডাঃ সায়েমুর রহমান, ডাঃ জাফর ইকবাল, ডাঃ রাহাত, ডাঃ আরিফ, ডাঃ শামসুল ডাঃ রেজোয়ান, ডাঃ এরশাদ সোহেল

সভায় উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ গোলাম সরোয়ার বিদ্যুৎ, অধ্যাপক ডাঃ রোস্তম আলী মধু, ডাঃ মেহেবুব আহসান রুনি,ডাঃ ফারুক হোসেন,ডাঃ শেখ আতিকুর রহমান সুজন, ডাঃ জাফর ইকবাল, ডাঃ সালাউদ্দিন আল আজাদ, ডাঃ জাভেদ হোসেন, ডাঃ আশফাক নবী কনক,ডাঃ বাসেদুর রহমান সোহেল, ডাঃ মাহাবুব মুন্না,ডাঃ রাকিবুল ইসলাম আকাশ, ডাঃ, মহিউদ্দিন, ডাঃ লাবিবসহ বিএমইউ চিকিৎসক, শিক্ষক ও দেশের বিভিন্ন হাসপাতাল থেকে আগত চিকিৎসক বৃন্দ।

নেতৃবৃন্দ চিকিৎসকদের উদ্দেশ্যে ৪ টি দাবীর কথা উল্লেখ করে বলেন। ১) আসন্ন কেন্দ্রীয় ড্যাবের নির্বাচন এ সদ্যসাবেক ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ সমর্থীত প্যানেলে ভোট প্রদানের সকল চিকিৎসকদের কাছে আহবান জানান। ২) উক্ত প্যানেল নির্বাচিত হলে ,বিগত ১৮ বছর জাতীয়তাবাদী চেতনার যে সকল চিকিৎসক চাকুরী বঞ্চিত হয়েছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে চাকুরীর ব্যবস্থা করবেন। ৩) বিগত ১৮ বছরে যে সকল চিকিৎসক  আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সাথে মিলে মিশে চলেছে এবং টুঙ্গিপাড়ায় মাজারে গিয়েছিল, আসন্ন কেন্দ্রীয় ড্যাবের নির্বাচনে তাদের ভোটাধিকার বাতিল করার জোর দাবী জানান । ৪) বাংলাদেশের চিকিৎসক দের অধিকার সমুন্নত করে , নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে ডাঃ হারুন সমর্থিত পরিষদ ।