লক্ষ্মীপুর ড্যাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫ ২০:৪৩:৫৮

গতকাল শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুর জেলা ড্যাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করা হয় ।

লক্ষ্মীপুর জেলা ড্যাবের আহবায়ক ডাঃ নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ আব্দুল করিম মিঠুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, লক্ষীপুর জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এ্যাড হাসিবুর রহমান।

আরও উপস্থিত ছিলেন  বারডেম ড্যাব এর সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল এর সহ- সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান শুভ, সহ- সম্পাদক ডা. রাসেল হোসেন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রদল এর সদস্য সচিব ডা. খালিদ সিফাত, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল নেতা ডা. মীর সোহান, ডা. মো. মাহাবুব প্রমুখ।