রেজাউল করিম বাদশা ও তার সহধর্মিণীকে হিথ্রো বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও তার সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইউ কে বিএনপি'র নেতৃবৃন্দ। তিনি আজ সকালে নিরাপদে লন্ডনে পৌঁছেছেন তাদের এই সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে এক আনন্দ ও উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীরা একে দেখছেন প্রবাসে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে।
লন্ডনে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে রেজাউল করিম বাদশাকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক প্রফেসর ড. মঈনুল ইসলাম, বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সরকার, রাজনীতি বিশ্লেষক ইঞ্জিনিয়ার ইয়াসিন মাতুব্বর, এবং যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত মাদারীপুরের কৃতি সন্তান বিএনপি নেতা রনি খানসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারা আন্তরিক ভাবে অতিথিকে বরণ করে নেন। বিএনপির নেতারা বাদশার সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেন, এই সফর প্রবাসে দলীয় ঐক্য ও কার্যক্রমে নতুন গতি আনবে।
যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক প্রফেসর ড. মঈনুল ইসলাম বলেন, “জনাব রেজাউল করিম বাদশার মতো নেতার আগমন আমাদের জন্য অত্যান্ত গর্ভের। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব আমাদের প্রেরণা জোগাবে।”
আব্দুল্লাহ আল মামুন সরকার বলেন, “বগুড়ার মতো একটি গুরুত্বপূর্ণ জেলার নেতার উপস্থিতি আমাদের আন্তর্জাতিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।”
বিএনপি নেতা রনি খান বলেন, “এই সফরের মাধ্যমে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন আশার আলো জাগবে, যা ভবিষ্যতে আমাদের আন্দোলনকে আরও দৃঢ় করবে।” রেজাউল করিম বাদশার সফর ঘিরে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
