জয়নাল আবেদীন চাঁন কে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬ ২২:১৪:৩৮

বগুড়া জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্টের রোগে ভুগছেন। তিনি কিছুদিন আগে বুকে ব্যথা অনুভব করায় ঢাকায় প্রাইম হাসপাতালে ভর্তি ছিলেন।

চিকিৎসকরা পরামর্শ দেন এনজিওগ্রাম করার জন্য। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি আছেন। ইতিমধ্যে গত শনিবার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। আগামী ২৫ তারিখে হার্টে দুটি রিং পড়ানো হবে বলে জানিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সরোয়ার আহমদ ।