আমরা বিএনপি পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আমরা বিএনপি পরিবার-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
তিনি বলেন,আমরা বিএনপি পরিবারের মাধ্যমে দেশের প্রায় ৬৪ টি জেলায় অসহায়, দুস্থ এবং জুলাই -আগস্টে পঙ্গুত্ব বরণ করেছে এমন আহত ছাত্র - ছাত্রী , সাধারণ জনতার পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে আমরা বিএনপি পরিবার। অক্লান্ত পরিশ্রম করে দেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের পাশে থেকে আমাদের অনেক কিছু করার আছে তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করে যাবো।এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছিল আতিকুর রহমান রুমনের নেতৃত্বে । তারা দিন রাত কাজ করেছেন মানুষের জন্য।আগামীতে এই কার্যক্রম যেন চলমান থাকে আপনারা সকলে দোয়া করবেন।
রবিবার ( ২৩ মার্চ) সন্ধ্যা ৭ টায় গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে গুম-খুনের পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার ও আমরা বিএনপি পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্যে রাখেন বিএনপির সিনিয়র-যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমূখ। সভা পরিচালনা করেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন। এতে উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেম, মিলন, সদস্য মোস্তাকিম বিল্লাহ, সজীব, মোহানসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
