তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের  আলোচনা সভা 

গোলাম মওলা মুন্না
গোলাম মওলা মুন্না
প্রকাশিত: মার্চ ৮, ২০২৫ ১৬:১২:০৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর ১৯তম কারাবন্দী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার ( ০৮  মার্চ)সকাল সাড়ে ১১টায়  জাতীয় প্রেসক্লাবের মাওলানা ভাসানী হলে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

সভায় সভাপতিত্ব করেন ‘আমারা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য  বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন । উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম, ব্যারিস্টার মীর হেলাল,‘আমারা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম।

আরো বক্তব্য রাখেন, জিয়া শিশু-কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, মোহান,শাহাদত হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম টিটু, স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা সম্পাদক দিপু, কেন্দ্রীয় কৃষক দল নেতা আব্দুল রাজী,ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল, কৃষক দল নেতা তারেক সহ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।