গাবতলী খেলার মাঠ পূণঃ উদ্ধারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাবতলী ফুটবল খেলার মাঠ পূন: উদ্ধারের দাবিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ খেলার মাঠ সংলগ্ন মাজার রোডের মেইন রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি আয়োজন করেন মাজার রোড প্রথম কলোনী এলাকাবাসী। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুল হাসান শুভ্র, উত্তর মহানগর বিএনপি'র আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হানিফ মিয়া, দারুস সালাম থানা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক কবির উদ্দিন সরকার, আলমগীর হোসেন ভুট্টো, আমানুল্লাহ,ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত রাব্বি আরাফাত,শাহ আলী হাই স্কুলের প্রধান শিক্ষিকা জোবাইদা খাতুন, শিক্ষক আবুল হোসেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি মীর আবু বক্কর সিদ্দিক মাকসুদ, বাতেন নগর বাড়ি মালিক সমিতির সভাপতি ফিরোজ শাহ সরকার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রানা,প্রাক্তন ছাত্র মাজহারুল, ছাত্র সমন্বয়ক হৃদয় সজল।
এছাড়াও উপস্থিত ছিলেন দারুস সালাম থানা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফ মৃধা, যুগ্ম আহ্বায়ক এইচ এমন ইমরান ,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন,দারুস সালাম থানা যুবদল নেতা শ্যামল আহমেদ রাসেল, আনোয়ার পাশা,বাতেননগর বাড়ি মালিক সমিতির নির্বাহী সম্পাদক জাহিদ হাসান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গাবতলী ফুটবল খেলার মাঠে ছোট বেলা থেকে খেলাধুলা করে আমরা বড় হয়েছি।
বিগত হাসিনা সরকারের দোসর আওয়ামী লীগের রাতের ভোটের সাবেক এমপি আসলামুল হকের সহযোগিতায় লাল মিয়ার উত্তরসূরী করোনা কালীন সময়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে মাঠ দখল করে চারদিকে অবৈধ স্থাপনা গড়ে তোলেন।
সেখান থেকে অবৈধ ইনকাম করেছেন সাবেক এমপি আসলামুল হক শুধু তাই না বিগত ১৫ বছর এই এলাকার বিএনপির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকাদ্দমা দিয়ে এলাকা ছাড়া করেছিলেন ফ্যাসিবাদের দোসররা ।তাই এলাকাবাসীর একটাই দাবি আগামী ৭ দিনের মধ্যে মাঠের আশেপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করিয়ে মাঠটি এলাকাবাসীর হাতে বুঝিয়ে দিতে হবে ।আর তানা হলে সাধারণ ছাত্র-ছাত্রী এবং এলাকার সাধারণ জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং মাঠ দখলমুক্ত করতে বাধ্য করা হবে।
মানববন্ধনে অংশগ্রহণ করেন মীরপুর সিদ্ধান্ত হাই স্কুল, শাহ আলী মডেল হাইস্কুল ,অক্সফোর্ড প্রি-কেডেট হাই স্কুল, নতুন কুড়ি আদর্শ বিদ্যালয়, কবি নজরুল স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থী,দারুস সালাম থানা বিএনপি'র ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এবিষয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বেশ কয়েক বছর পূর্বে লাল মিয়া নামক এক জমিদার ১.৭ একর জায়গা সিন্ধান্ত স্কুলের নামে দলিল করে দেয় পরবর্তীতে লাল মিয়ার নাতি নাতনিরা আওয়ামী লীগের এমপি আসলামুল হকের সহযোগিতায় চারদিকে বিভিন্ন স্থাপনা তৈরি করেন এরপর থেকে মাঠটি খেলার অনুপযুক্ত হয়ে যায় তাই আমরা মাঠ দখলমুক্ত করার জন্য আন্দোলনে নেমেছি আগামী ৭ দিনের মধ্যে মাঠ দখল মুক্ত করে দিতে হবে।
