আফসার আলী- সভাপতি এবং আবদুল আজিম- সাধারন সম্পাদক 

সাতক্ষীরা সদর উপজেলা সমিতি ঢাকার নুতন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪ ১৭:৪৬:২১  আপডেট :  নভেম্বর ১৩, ২০২৪ ১৭:৪৭:২৭

গতকাল ১২ নভেম্বর সন্ধ্যায় ধানমন্ডি পানসি চাইনিজ রেস্টুরেন্ট এ সাতক্ষীরা সদর উপজেলার ঢাকাস্থ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকাস্থ সদর উপজেলা বাসীদের বিভিন্ন সুবিধা অসুবিধা এবং ঢাকায় আগতদের বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

বিভিন্ন বিষয়ের আলোচনা শেষে দীর্ঘদিন পূর্বে গঠিত কথিত অকার্যকর আহবায়ক কমিটির ইসি কমিটির অন্যতম সদস্য এস কে আজিম ও এ্যাড আলিপ হোসেনের প্রস্তাবের প্রেক্ষিতে উপস্থিত  ৮ জন সন্মানিত ইসি সদস্যের সমার্থনে কথিত আহবায়ক কমিটি বাতিল করত: মো: আফসার আলীকে সভাপতি, এ্যাড আলিপ হোসেনকে সিনিয়র সহসভাপতি এবং এস কে আজিমকে সাধারন সম্পাদক, সাজ্জাদ হোসেন সাজুকে অর্থ সম্পাদক এবং শাহিনুর ইসলাম সেনটু কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ইসি কমিটি গঠন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সর্বজনাব মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম খান, আব্দুর রশিদ, মো: আফতাবুজজামান, আশরাফুজজামান কৌরেশী, আশুরা পারভিন দীবা, সাইফুল হাসান লিউ, আশরাফুল বারী শাহাজাদা, আসাদুজজামান আসাদ, সেখ মামুনুর রশিদ, লাভলী আফরোজা, সেখ নাজমুল হক মুননা, আহমমদ হোসেন, এস এসএম ফাইয়াজ হাসান, সাদ্দাম সাকিব রেজা প্রমুখ।

নব নির্বাচিত সভাপতি মো: আফসার আলী তাকে সভাপতি নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানান। তিনি ঢাকাস্থ সাতক্ষীরা সদর উপজেলা বাসীদের কল্যানে করনীয় সম্পর্কে সকলের পরামর্শ কামনা করেন। নির্বাচিত ইসি কমিটির পরবর্তী এবং প্রথম সভা আগামী ১৪ই ডিসেম্বর /২৪ তারিখ বিকাল ৪ ঘটিকার সময় ফার্মগেটস্থ  প্রানিসমপদ অধিদপ্তরে অনুষিঠত হবে। সভাশেষে সকলে নৈশভোজে অংশ গ্রহন করেন। বিজ্ঞপ্তি