তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা ফখরুলের

স্টাফ রিপোর্টার:
স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১৩:১৬:১৮

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে সামনে থেকে শুরু হওয়া দলের পূর্বঘোষিত ‘তারুণ্যের রোড মার্চ’ কর্মসূচির উদ্বোধন করে এ কথা বলেন তিনি। এসময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ঢাকার বাইরে বিএনপির যে রোডমার্চ কর্মসূচি শুরু হয়েছে, তা শেষ হবে সরকার পতনের মধ্য দিয়ে।’