সাভারে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাভার উপজেলা আওয়ীমী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল (২৩ জুন) শুক্রবার সকাল ১১টায় সাভার উপজেলা পরিষদের স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়।পরে উপজেলা পরিষদের মিলনায়তনে দোয়া মাহফিল,আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন,সাভার উপজেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,ঢাকা জেলা আঃলীগের সহ-সভাপতি আশরাফ হোসেন চৌধুরী মাসুদ,সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন,আমিন বাজার ইউনিয়ন আঃলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রকিব আহম্মেদ,সাভার সদর ইউনিয়ন আঃলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী সোহেল রানা,সাভার উপজেলা আঃলীগের সক্রিয় সদস্য রাজু আহমেদ,ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা,সাভার সদর ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল,ভাকুর্তা ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক হাজী বাতেন,ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম,সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান প্রমূখ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।
