বন অধিদপ্তরের কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদীহিতার লক্ষে গণশুনানী

আজ ১৫ মার্চ বুধবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ বন অধিদপ্তরের “রক্তন” সভা কক্ষে সেবা প্রত্যাশী নাগরীকদের অভাব- অভিযোগ শ্রবন ও দ্রুত নিস্পত্তির লক্ষে গনশুনাণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে ভিডিও কলিংয়ের মাধ্যমে সামাজিক বনায়নের উপকারভোগী, করাতকল মালিক, নার্সারি মালিক, কাঠ ব্যবসায়ী এবং বন ও বন্যপ্রাণী নিয়ে কাজ করেন এমন কিছু মানুষ যুক্ত হয়ে তাদের মতামত ও অভিযোগ দেন।
প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী এবং ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ তাদের প্রশ্নের উত্তর দেন এবং সমাধান কী হতে পারে সে বিষয়ে পরামর্শ দেন। উল্লেখ্য বন অধিদপ্তরের যেসব সেবা গণমানুষের জন্য, কোন ধরনের বাধা বিঘ্ন ছাড়া সেসব সেবা মাঠ পর্যায়ে সাধারণ মানুষ পাচ্ছেন কি না; কোন ধরনের অভিযোগ আছে কি না; সময় মতো সেবা নিতে কোন অসুবিধা হয় কি না; এসব সরাসরি প্রধান বন সংরক্ষক মহোদয়ের নিকট জানাতেই এ গণশুনানীর আয়োজন। বন অধিদপ্তরের কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদীহিতার জন্যই এ আয়োজন করে থাকে বন অধিদপ্তর।
