বঙ্গবন্ধু ভেটারিনারি পরিষদের সেমিনার ও সাধারণ সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের ৪৯৮ জন কাউন্সিলর ও ৫৫ জন ডেলিগেট এর উপস্থিতিতে গত ১২ মার্চ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর অডিটরিয়ামে বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের সেমিনার ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি প্রধান অতিথি হিসেবে এবং সাহাদারা মান্নান এমপি বগুড়া- ১ ও প্রফেসর ড. আবু সালেহ মাহফুজুল বারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ Role of Smart Veterinarian for Smart Bangladesh উপস্থাপন করেন প্রফেসর ড. মো: আবু হাদি নূর আলী খান, সভাপতি, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতিত্ত্ব করেন ডা. মোঃ ইমরান হোসেন খান, সভাপতি, বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ। উল্লেখিত সাধারণ সভায় ভেটেরিনারি পেশার সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং কৃষিমন্ত্রী ও সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং কাউন্সিলর ও ডেলিগেট বৃন্দকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি।
