গুলিস্তানে বিস্ফোরণ আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড

স্টাফ রিপোর্টার:
স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: মার্চ ৯, ২০২৩ ১৪:২০:২৩

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজার এলাকার একটি ভবনে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।