বন নির্ভর দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে জীবিকা উন্নয়ন তহবিল ও বন্যহাতির আক্রমণে নিহতদের মধ্যে চেক বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারী ১৮, ২০২৩ ১৬:৩২:৩২

গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার পদুয়া রেঞ্জ দপ্তরে "টেকসই বন ও জীবিকা (সুফল)" প্রকল্পের আওতায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের মোট ৫ টি রেঞ্জের বিভিন্ন বন নির্ভর দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে জীবিকা উন্নয়ন তহবিল ও বন্যহাতির আক্রমণে নিহতদের মধ্যে চেক বিতরণ করা হয়।

উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ এবং বন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকতা মোজাম্মেল হক শাহ চৌধুরী, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকতা হক মাহবুব মোরশেদ, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকতা মো: আরিফুল হক বেলাল ও বন্য প্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকতা রফিকুল ইসলাম চৌধুরী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুলাহ আল মামুন। ছবি- আজকের সংবাদ