রানির শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২ ১৩:৪০:৫৩

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশগ্রহণ করতে লন্ডনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার কিছু আগে বাইডেনকে বহনকারী উড়োজাহাজটি লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করে। সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আছেন ফার্স্ট লেডি জিল বাইডেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তি সংবাদ মাধ্যম আলজাজিরা।