ইডেন কলেজের সামনের রাস্তায় নবজাতকের মরদেহ

প্রকৌশল প্রতিবেদক:
প্রকৌশল প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ১, ২০২১ ০৮:২৭:৩৯  আপডেট :  জুলাই ১, ২০২১ ০৯:৫৮:১২

রাজধানীর আজিমপুরে ইডেন কলেজের সামনের রাস্তা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ডিএমপির লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম তারেক আজিজ জানান, খবর পেয়ে সকালে রাস্তার পাশ থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি একটি তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।

তিনি আরও জানান, মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক এক দিন। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ নবজাতকটি সেখানে ফেলে গেছেন। বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রকৌশল নিউজ/এমআরএস