রাজধানীতে কিশোরকে পিটিয়ে হত্যা করলো গ্যাং সদস্যরা

প্রকৌশল প্রতিবেদক :
প্রকৌশল প্রতিবেদক :
প্রকাশিত: জুন ২০, ২০২১ ১৪:২৬:৩০  আপডেট :  জুন ২০, ২০২১ ১৪:৫৬:৪৫

রাজধানীর বংশালের আগামসি লেনের একটি নির্মাণাধীন ভবন থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা।

নিহত ওই কিশোরের নাম মো. ইমন। রোববার দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে নিহত ইমন নিখোঁজ ছিলো বলে জানা গেছে।

বংশাল থানার ডিউটি অফিসার এসআই পল্লব চন্দ্র দাস বলেন, দুপুরের পর আগামসি লেনের একটি নির্মাণাধীন ভবন থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইমনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা রয়েছেন।

ডিউটি অফিসার বলেন, ‘তবে যতটুকু যেনেছি, স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করেছে। নিহত ওই কিশোরের বিস্তারিত পরিচয় এখনো জানতে পারিনি।’

প্রকৌশল নিউজ/এমআরএস