দেশে এই প্রথম ভয়ংকর মাদক 'এলএসডি' উদ্ধার

প্রকৌশল প্রতিবেদক:
প্রকৌশল প্রতিবেদক:
প্রকাশিত: মে ২৭, ২০২১ ১৪:৪২:২৭  আপডেট :  মে ২৭, ২০২১ ১৬:৩২:২২

দেশে এই প্রথম ভয়ংকর মাদক লাইসারজিক অ্যাসিড ডাইইথাইলামাইড (এলএসডি) নামের নেশাদ্রব্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীতে অভিযান চালিয়ে এলএসডি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার মেট্রোপলিট গোয়েন্দা (ডিএমপি-ডিবি) পুলিশের রমনা বিভাগ এক অভিযানে এলএসডি উদ্ধার করে।

পুলিশ জানায়, দেশে প্রথমবারের মতো এই মাদক জব্দ করা হয়েছে। এলএসডি মাদক হিসেবে এদেশে নতুন হলেও, বিশ্বে মাদকসেবীদের কাছে ভয়ংকর হিসেবে পরিচিত। এ মাদক গ্রহণের ফলে মাদকসেবিরা সপ্তাহখানেক ধরে ভিন্ন জগতে চলে যান বলে জানা গেছে।

বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমপি জানায়, নতুন এই মাদক উদ্ধার, অভিযান ও অভিযুক্তদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে ডিএমপি-ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে এবিষয়ে বিস্তারিত জানাবেন।

প্রায় দু'বছর আগেই এ প্রতিবেদক বৃটেন থেকে পড়াশোনার পর দেশে ফিরে আসা এক যুবকের কাছে 'এলএসডি' মাদকের ভয়ংকর দিক সম্পর্কে জানতে পারেন। ঔ যুবকের ভাষ্য অনুযায়ী- 'এলএসডি' মাদক জগতে শেষ পর্যায়ের ধাপ। এলএসডি গ্রহণের ফলে যেকোনো মানুষ হাসতে হাসতে নিজের জীবনও দিয়ে দিতে পারেন। কারণ- প্রায় এক সপ্তাহ তারা ফ্যান্টাসি জগতে বসবাস করেন। ১০ তলা ভবন থেকে হাসি মুখেই লাফ দিতে পারে, এতে তারা মনে তাদের কিছুই হবে না।

প্রকৌশল/এমআরএস