করোনায় বিএনপি নেতা কামাল ইবনে ইউসুফের মৃত্যু

প্রকৌশল নিউজ :
প্রকৌশল নিউজ :
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২০ ১৫:২৮:৫৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ।বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফরিদপুর সদর আসনের সাবেক এই সাংসদের মৃত্যুর তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান।তিনি জানান, গত ২৯ নভেম্বর করোনা পজেটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন কামাল ইবনে ইউসুফ। তিনি আগে থেকেই গুরুতর শ্বাসকষ্টে ভুগছিলেন।

চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব।