হাতিরঝিলে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই

প্রকৌশল প্রতিবেদক:
প্রকৌশল প্রতিবেদক:
প্রকাশিত: মে ৫, ২০২১ ১৭:২১:০১  আপডেট :  মে ৫, ২০২১ ১৭:২৫:৫২

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- বায়েজিদ হোসেন শুভ (২৬) ও মোঃ মিজানুর হোসেন (৩০)। এসময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গাঁজা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার  জব্দ করা হয়।

গোয়েন্দা ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহিন ফরাজী জানান, সোমবার সন্ধ্যায় হাতিরঝিল থানার মধুবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতো মর্মে পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা জানান। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা হয়েছে।

প্রকৌশল নিউজ/এমআরএস