হেফাজত নেতা মাওলানা জাফর গ্রেপ্তার

প্রকৌশল প্রতিবেদক :
প্রকৌশল প্রতিবেদক :
প্রকাশিত: মে ১, ২০২১ ১৮:০৪:১৪  আপডেট :  মে ১, ২০২১ ১৮:১৬:০২

চট্টগ্রামের হাটহাজারী থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা।

তিনি বলেন, আজ সকালে হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। মাওলানা জাফর আহমদকে গত ২৬ মার্চ হাটহাজারী থানায় হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ইতোমধ্যে তাকে আদলতে প্রেরণ করা হয়েছে।

প্রকৌশল নিউজ/ আইএ/এমআর