হেফাজত নেতাদের সোমবার রাত ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে মিটিং ( ভিডিও সহ )

নিজস্ব প্রতিবেদকঃ
নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১ ০১:৫৮:৫৪  আপডেট :  এপ্রিল ২০, ২০২১ ০২:০৪:২৮

হেফাজত নেতাদের বিরুদ্ধে চলমান গ্রেফতার অভিযানের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করছেন সংগঠনটির শীর্ষ কয়েকজন নেতা। সোমবার রাত ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় এই বৈঠক শুরু হয়। ১১ টার দিকে বৈঠকটি শেষ হয় বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন নায়েব এ আমির মা. আতাউল্লাহ হাফিজি, মহাসচিব নুরুল ইসলাম জিহাদী,  মাওলানা মামুনুল হকের ভাই বেফাকের সভাপতি মাহফুজুল হক আর  অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।