১৫ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রকৌশল প্রতিবেদক :
প্রকৌশল প্রতিবেদক :
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১ ২০:০৮:২৫  আপডেট :  এপ্রিল ১৩, ২০২১ ২৩:৫৬:২১

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ শরীফুল ইসলাম (২৮)।

গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বলেন, সোমবার বিকাল ৪ টায় যাত্রাবাড়ী থানা গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মিরপুর জোনাল টিম। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

প্রকৌশল নিউজ/এমআরএস